রাজশাহীকে কর্মসংস্থানের প্রাণকেন্দ্র করবে প্রাণ-আরএফএল

রাজশাহীকে কর্মসংস্থানের প্রাণকেন্দ্র করবে প্রাণ-আরএফএল

তিনি জানান, প্রায় ২৬ একর আয়তনের এ কারখানাকে উত্তরবঙ্গের সর্ববৃহৎ পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে চায় প্রাণ-আরএফএল। শতভাগ রপ্তানিমুখী এ কারখানায় তৈরি হবে বিভিন্ন ব্যাগ, জুতা ও তৈরি পোশাক। এছাড়া এখানে আধুনিক কল সেন্টার প্রতিষ্ঠা করা হবে। দুই বছরের মধ্যে ১২ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় ৩৫০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। গত অক্টোবরে চুক্তি স্বাক্ষরের পর ডিসেম্বরে কারখানার দায়িত্ব বুঝে নেয় প্রাণ-আরএফএল। এর তিন মাসের মাথায় কারখানায় পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু হয়। আগামী দুই বছরের মধ্যে কারখানাটি পুরোদমে চালু হবে।

 

‘কারখানাটি হবে সম্পূর্ণ সাসটেইনেবল গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে থাকবে সোলার এনার্জি, গ্রিন জোন ও ওয়াটার রিসাইক্লিং ব্যবস্থা। কারখানাটি শতভাগ রপ্তানিমুখী হবে’-বলেন তিনি।

প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, কারখানার পরিত্যক্ত একমাত্র শেড মেরামত করে স্বল্প আকারে জুতা ও ব্যাগ উৎপাদন শুরু হয়েছে। এখানে রাজশাহী অঞ্চলের প্রায় এক হাজার লোক কাজের সুযোগ পেয়েছে। এছাড়া আরও এক হাজার লোক নিয়োগের প্রক্রিয়া চলছে।

Share This