শুধু যুক্তরাষ্ট্র নয়, আমি পুরো বিশ্ব চালাচ্ছি: ট্রাম্প

শুধু যুক্তরাষ্ট্র নয়, আমি পুরো বিশ্ব চালাচ্ছি: ট্রাম্প

পঙ্​ক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো পৃথিবী পরিচালনা করছেন এবং এতে তিনি ‘অনেক আনন্দ’ পাচ্ছেন। দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রথম ১০০ দিন উপলক্ষে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, প্রথমবার আমার দুটি কাজ ছিল- দেশ চালানো এবং টিকে থাকা, তখন চারপাশে ছিল দুর্নীতিগ্রস্ত লোকজন। এবার দ্বিতীয়বার, আমি দেশ ও পুরো পৃথিবী চালাচ্ছি।

 

 

 

Share This