
কৃতি শিক্ষার্থীর সম্মাননা পেলেন কবি সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না
বিশেষ প্রতিনিধি: পড়াশুনা করার প্রায় আড়াই দশক পর কৃতি শিক্ষার্থীর সম্মাননা পেলেন কবি সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না। এক অনারম্বর আয়োজনের মাধ্যমে এ সম্মাননা জানানো হয়। গত ১১ এপ্রিল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলাস্থ চর আদর্শ কলেজ আয়োজিত এক সবংর্ধনা অণুষ্ঠানের আয়োজন করা হয়।
অনৃুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ভিপি কামাল উদ্দিন কামাল। অনুষ্ঠানে সভাপতিত¦ করেন অত্র কলেজের সভাপতি ডা: মো: শামীম আহমেদ।
এ সময় চর আদর্শ কলেজের প্রেন্সিপাল মাহবুবুর রহমান বলেন, আজ যাদের সম্মাননা প্রদান করা হলো। তারা প্রত্যেকেই সত্যিকার অর্থেই মেধাবী। কৃতি শিক্ষার্থী তাদের জন্যে আমরা শিক্ষকরা গর্বিত। তারা সকলেই তাদের স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত। আমি তাদের সার্বিক মঙ্গল কামনা করি।
এ সময় অত্র এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় কবি ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না বলেন, আজ আমি ভীষন খুশি। এতো বছর পরে শিক্ষকরা আমাকে মনে রেখেছেন এর থেকে বেশি প্রাপ্তি আর কি হতে পারে। আমি শিক্ষকদেও কাছে দারুনভাবে কৃতজ্ঞ।
জান্নাতুল ফেরদৌস পান্না, পিতা মো: কেরামত আলী, মাতা-শামছুন্নাহার। তিনি একজন কবি ও সাংবাদিক। তিনি সাপ্তাহিক পঙক্তি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত নারী বিষয়ক সম্পাদক। সম্প্রতি, ক্যান্সার প্রতিরোধে বিশেষ অবদানের জন্যে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম কর্তৃক বিশেষ সম্মাননা লাভ করেন। এর আগে তিনি ২০১৭ সালে কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদ কর্তৃক কাব্য সাহিত্যে
সুকুমার রায় সাহিত্য পদক, ২০১৯ সালে ছড়া সাহিত্যে ‘জ্যোতি হক ছড়া পুরস্কার’ লাভ করেন। এছাড়াও তিনি ২০২০ সালে সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা সরুপ ‘জয়িতা পুরস্কার’ অর্জন করেন।
জান্নাতুল ফেরদৌস পান্না-সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে একাধিকবার সাহিত্য সম্মাননা লাভ করেন। এছাড়াও ২০২০ সালের ৬ নভেম্বর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা “চেতনার ঈশ্বর বঙ্গবন্ধু ” শিরোনামে একটি প্রবন্ধের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে বিশেষ সম্মাননা লাভ করেন। সাংবাদিকতায় ২০২১ সালে জান্নাতুল ফেরদৌস পান্না বাংলাদেশ তামাকবিরোধী সাংবাদিকতায় ঢাকা আহ্ছানিয়া মিশন থেকে ফেলোশিপপ্রাপ্ত হন। এর আগেও তিনি এমএমসি ও আর্টিক্যাল নাইনটিন থেকে সাংবাদিকতায় ফেলোশিপ অর্জণ করেন।
জান্নাতুল ফেরদৌস পান্না জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাবেক কার্যনির্বাহী সদস্য, সুপ্রিমকোর্ট ভিত্তিক সাংবাদিক সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক কার্যনির্বাহী সদস্য এবং ঢাকাস্থ কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান কার্য নির্বাহী সদস্য।
জান্নাতুল ফেরদৌস পান্না পেশাগত জীবনে কাজ করেছেন, দৈনিক সংবাদ, দৈনিক আমাদের সময়, দৈনিক মানবকণ্ঠ, দৈনিক জনতা, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক আমাদের নতুন সময়, ডেইলী আওয়ার টাইম ও দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকায়। তিনি বর্তমানে সাপ্তাহিক পঙ্ক্তি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, পঙক্তি ডট কমের সম্পাদক এবং পঙ্ক্তি পাবলিকেশনের প্রকাশক। ব্যক্তিগত জীবনে তিনি জেরিন ফেরদৌস পঙ্ক্তি নামে একমাত্র কণ্যা সন্তানের মা।
তিনি ১৯৯৯ সালে চর আদর্শ স্কুল থেকে এসএসসি, ২০০২ সালে চর আদর্শ কলেজ থেকে এইচএসসি, ২০০২-২০০৩ ব্যাচে গুরুদয়াল সরকারী কলেজ থেকে হিসাব বিজ্ঞানে অনার্স, ২০০৬-২০০৭ ব্যাচে তিতুমীর সরকারী বিশ^বিদ্যালয় কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন্। এছাড়াও তিনি ২০১৮ সালে রূপনগর ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন।
জান্নাতুল ফেরদৌস পান্নার প্রকাশিত কাব্য গ্রšের সংখ্যা ৭টি। আরো দুইটি কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।
