পঙ্ক্তি ডেস্ক: চাঁদপুরের হরিণা ঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি জাহাজ থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় আরও তিন জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে হরিণা ঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙর করে রাখা এমভি আল-বাখেরা নামের জাহাজ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান।