দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলা হবে: আইনমন্ত্রী

দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলা হবে: আইনমন্ত্রী

পঙ্​ক্তি ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারক মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, দুর্নীতির মামলাও করা হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।

দুর্নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, কেউ যদি মনে করেন, দুর্নীতি করে পার পেয়ে যাবেন— তা হবে না। কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি দুর্নীতির মামলা দায়ের করা হবে। বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে।

Share This