জুলাইকে কেন্দ্র করে কোনও ধরনের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাইকে কেন্দ্র করে কোনও ধরনের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পঙ্​ক্তি ডেস্ক: জুলাই আন্দোলনের বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনও ধরনের সন্ত্রাসী হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘জুলাইয়ে সরকার, বিভিন্ন দল ও সংগঠনের অনুষ্ঠান থাকবে। সেসব অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে হতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে।’ সোমবার (৩০ জুন) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কুমিল্লার মুরাদনগরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিয়েছে। যে ব্যক্তি অপরাধ করেছে তাকে এরইমধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। যারা ভিডিও করেছে তাদেরও আইনের আওতায় আনা হয়েছে। পটুয়াখালীর ঘটনাতেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনও ব্যর্থতা নেই।’

তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উপলব্দি ভালো। আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আরও উন্নতি হচ্ছে।’
Share This