অনিয়মের অভিযোগে বিচারপতি আক্তারুজ্জামানকে ডেকেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

অনিয়মের অভিযোগে বিচারপতি আক্তারুজ্জামানকে ডেকেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

পঙ্​ক্তি ডেস্ক: অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানকে ডেকেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আগামী ১ জুলাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সামনে হাজির হয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার (২৫ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

একইদিনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা জানান, এই ১২ জন বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। পরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

Share This