
ডিআরইউর নারী বিষয়ক সম্পাদক হলেন জান্নাতুল ফেরদৌস পান্না
বিশেষ সংবাদদাতা:
পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন ২০২৬ এ নারী বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কবি ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না। ৩০ নভেম্বর রোববার ডিআরইউ প্রাঙ্গণে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ ফলাফল ঘোষণা করেন। এর আগে তিনি ২০২৮ সালে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি জানান, মোট ১ হাজার ৭৫৫ ভোটারের মধ্যে ১ হাজার ৪৪৪ জন ভোট দিয়েছেন।
ডিআরইউর নবনির্বাচিত নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না বলেন, আমাদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) র নির্বাচনে আমাকে নারী বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করায় সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমি আপ¬ুত, অভিভূত। সকলের প্রীতি, স্নেহ, ভালোবাসা আমার নিরন্তর প্রেরণা। এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস। আমার সাথে যিনি হেরেছেন তার প্রতিও ভালোবাসা, সম্মান জানাচিছ। আশা করছি, আমরা একত্রে মিলেমিশে কাজ করব। ডিআরইউর সৌন্দর্য হচ্ছে, ভোটের পর থেকেই দল মত নির্বিশেষে আমরা সবাই এক ও অভিন্ন। আবারও বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রিয় সদস্যদের প্রতি। ডিআরইউ দিন দিন ফুলে ফলে শোভিত, সুরভিত হোক। নারী সম্পাদক বলেন,. আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালন করার চেষ্ঠা করব।
প্রসঙ্গত, জান্নাতুল ফেরদৌস পান্না একজন কবি ও সাংবাদিক। তিনি সাপ্তাহিক পঙ্ক্তি’র সম্পাদক ও প্রকাশক। ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক কার্যনির্বাহী সদস্য, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকা’র সাবেক কোষাধ্যক্ষ। জান্নাতুল ফেরদৌস পান্না পেশাগত জীবনে কাজ করেছেন দৈনিক সংবাদ, দৈনিক আমাদের সময়, দৈনিক মানবকণ্ঠ, দৈনিক জনতা, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক আমাদের নতুন সময়, ডেইলী আওয়ার টাইম ও দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকায়। তিনি পঙ্ক্তি পাবলিকেশনের প্রকাশক। ব্যক্তিগত জীবনে তিনি জেরিন ফেরদৌস পঙ্ক্তি নামে একমাত্র কণ্যা সন্তানের মা।
তিনি ১৯৯৯ সালে এসএসসি, ২০০২ সালে এইচএসসি, ২০০২-২০০৩ ব্যাচে হিসাব বিজ্ঞানে অনার্স, ২০০৬-২০০৭ ব্যাচে হিসাব বিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন্। এছাড়াও তিনি ২০১৮ সালে রূপনগর ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন। জান্নাতুল ফেরদৌস পান্নার প্রকাশিত গ্রšের সংখ্যা ৭টি। আরো দুইটি কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।
তিনি ২০১৭ সালে কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদ কর্তৃক কাব্যসাহিত্যে সুকুমার রায় সাহিত্য পদক লাভ করেন। ২০১৯ সালে তাঁকে ছড়া সাহিত্যে জ্যোতি হক ছড়া পুরস্কার দেয়া হয়। এছাড়াও তিনি ২০২০ সালে জয়িতা পুরস্কার অর্জন করেন।
জান্নাতুল ফেরদৌস পান্না সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে একাধিকবার সাহিত্য সম্মাননা লাভ করেন। গত ৬ নভেম্বর ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা “চেতনার ঈশ্বর বঙ্গবন্ধু ” শিরোনামে একটি প্রবন্ধের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে বিশেষ সম্মাননা লাভ করেন।
জান্নাতুল ফেরদৌস পান্না জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাবেক কার্যনির্বাহী সদস্য।
#
