
নির্বাচনি অভিযোগ গ্রহণ করতে দায়িত্ব পেলেন ১০ কর্মকর্তা
পঙ্ক্তি ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন-সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান ও অভিযোগ গ্রহণের জন্য ১০ জন কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, দেশের ১০টি অঞ্চলের জন্য পৃথকভাবে এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা নিজ নিজ অঞ্চলের নির্বাচন সংক্রান্ত অভিযোগ গ্রহণ করবেন এবং তথ্য সরবরাহ করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— খুলনা অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক সালাহউদ্দীন আহমদ; ফরিদপুর অঞ্চলে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা; ময়মনসিংহ অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার; বরিশাল অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন; সিলেট অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ; ঢাকা অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক জাকির মাহমুদ; রংপুর অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ; চট্টগ্রাম অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন; রাজশাহী অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী; কুমিল্লা অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো. ইকরামুল হাসান।
