হাইকোর্টের আরেক বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

হাইকোর্টের আরেক বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

পঙ্​ক্তি ডেস্ক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি বিচারপতি মামনুন রহমান পদত্যাগপত্র পাঠান।

গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদ থেকে পদত‍্যাগ করার ইচ্ছা পোষণ করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। ইতোমধ্যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share This