নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদর দফতরে হটলাইন চালু

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদর দফতরে হটলাইন চালু

পঙ্​ক্তি ডেস্ক: নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্থা, যৌন হয়রানি বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন-সেবা চালু করেছে। দেশের যেকোনও স্থানে এমন ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

সোমবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ইনামুল হক সাগর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

Share This