ডিআরইউর নারী বিষয়ক সম্পাদক হলেন জান্নাতুল ফেরদৌস পান্না

ডিআরইউর নারী বিষয়ক সম্পাদক হলেন জান্নাতুল ফেরদৌস পান্না

 

বিশেষ সংবাদদাতা:

পেশাদার রিপোরটারদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন ২০২৬ এ নারী বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কবি ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না।গত ৩০ নভেম্বর ডিআরইউতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ ফলাফল ঘোষণা করেন। এর আগে ২০১৮ সালে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন পান্না।

ডিআরইউর নব নির্বাচিত নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না বলেন, আমাদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে আমাকে নারী বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করায় সকল সদস্যকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি আপ্লুত, অভিভূত। সকলের প্রীতি, স্নেহ, ভালোবাসা আমার নিরন্তর প্রেরণা। এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস।আমার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাকেও ভালোবাসা, সম্মান জানাচিছ। আশা করছি, আমরা একত্রে মিলেমিশে কাজ করব। ডিআরইউর ঐতিহ্য ও সৌন্দর্য হচ্ছে, ভোট হয়ে যাওয়ার পর দল মত নির্বিশেষে আমরা সবাই এক ও অভিন্ন। আবারও বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রিয় সদস্যদের প্রতি। ডিআরইউ  দিন দিন ফুলে ফলে শোভিত, সুরভিত হোক। পেশাগত দক্ষতা অর্জনের কেন্দ্র হিসেবে উজ্জ্বলতর হয়ে উঠুক।সদ্য বিজয়ী নারী সম্পাদক আরো বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার জন্য সাধ্য মতো চেষ্টা করব।

জান্নাতুল ফেরদৌস পান্না একজন কবি ও সাংবাদিক। তিনি সাপ্তাহিক পঙক্তি’র সম্পাদক ও প্রকাশক।  ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক কার্য নির্বাহী সদস্য, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকা’র সাবেক কোষাধ্যক্ষ।তিনি কাজ করেছেন দৈনিক সংবাদ, দৈনিক আমাদের সময়, দৈনিক মানবকণ্ঠ, দৈনিক জনতা, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক আমাদের নতুন সময়, ডেইলী আওয়ার টাইম ও দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকায়।তার এক মাত্র সন্তান জেরিন ফেরদৌস পঙক্তি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত।

জান্নাতুল ফেরদৌস পান্না ১৯৯৯ সালে এস এস সি, ২০০২ সালে এইচ এসসি, ২০০২-২০০৩ ব্যাচে হিসাব বিজ্ঞানে অনার্স, ২০০৬-২০০৭ব্যাচে হিসাব বিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন্।এছাড়াও তিনি ২০১৮ সালে রূপ নগর ল’ কলেজ থেকে এল এল বি ডিগ্রী অর্জন করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭। তিনি ২০১৭ সালে কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদ থেকে কাব্য সাহিত্যে সুকুমার রায় সাহিত্য পদক লাভ করেন।২০১৯ সালে তাকে ছড়া সাহিত্যে জোতি হক ছড়া পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি ২০২০ সালে জয়িতা পুরস্কার অর্জন করেন।

জান্নাতুল ফেরদৌস পান্না ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে একাধিক বার সাহিত্য সম্মাননা লাভ করেন। গত ৬ নভেম্বর ২০২০ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা “চেতনার ঈশ্বর বঙ্গবন্ধু ”শিরোনামে একটি প্রবন্ধের জন্য তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে বিশেষ সম্মাননা লাভ করেন। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাবেক কার্য নির্বাহী সদস্য।

 

Share This