মামলা তো ডজন খানেক গড়াচ্ছে’, আদালতে ফারজানা রূপা

মামলা তো ডজন খানেক গড়াচ্ছে’, আদালতে ফারজানা রূপা

পঙ্​ক্তি ডেস্ক:

বৈষম্যবিরোধী আন্দোলন-কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত তাদের গ্রেফতার দেখান।

এরপরও ফারজানা রূপা বলেন, ‘মামলা তো ডজন খানেক গড়াচ্ছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট।’ পরে বিচারক গ্রেফতার শুনানির দিকে মনোযোগী হন। শুনানি শেষে গ্রেফতার আবেদন মঞ্জুর করেন।

কাঠগড়ায় থাকাবস্থায় শাকিল ও ফারজানা একে অপরের সাথে দীর্ঘ আলাপচারিতা করেন।

এদিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলার মধ্যে একটি শাকিল, ফারজানাসহ ঢাকার উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার দেখানো হয়। অপর মামলায় তাদের দুজনসহ সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়।

Share This