ডিএমপির যুগ্ম কমিশনারসহ ৩৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

ডিএমপির যুগ্ম কমিশনারসহ ৩৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২ উপ-পুলিশ কমিশারের মধ্যে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের মোহাম্মদ মাহবুব হাসানকে ডিএমপি সদর দফতরে, ট্রাফিক-তেজগাঁও বিভাগের মোস্তাক আহমেদকে ডিএমপি সদর দফতরে; প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের মো. জাফর হোসেনকে ডিএমপি সদর দফতরে; ট্রাফিক-গুলশান বিভাগের আব্দুল মোমেনকে ডিএমপি সদর দফতরে; এ এফ এম তারিক হোসেন খানকে মিরপুর ও তেজগাঁও বিভাগ ট্রাফিকে; মুহাম্মদ তালেবুর রহমানকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগে; ট্রাফিক লালবাগ বিভাগের সালমা সৈয়দা পলিকে ট্রাফিক লালবাগ ও ওয়ারী বিভাগে; ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের মো. ফারুক হোসেনকে ডিএমপি সদর দফতরে; দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে; মোহাম্মদ মাসুদ রানাকে প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগে, মো. তারেক মাহমুদকে ট্রাফিক গুলশান ও উত্তরা বিভাগে এবং ট্রাফিক উত্তরা বিভাগের সুমন দেবকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

১১ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের মধ্যে মোহাম্মদ রাকিব খাঁনকে ট্রাফিক মিরপুর ও তেজগাঁও বিভাগে; মো. মোনতাছির রহমানকে ডিএমপি সদর দফতরে; মো. শরিফুল আলমকে ডিএমপি সদর দফতর; মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েলকে ডিএমপি সদর দফতরে; রফিউদ্দীন আহমেদ যোবায়েরকে গোয়েন্দা মতিঝিল বিভাগে; মো. আকরামুল হাসানকে ক্রাইম-২ বিভাগে; মোহাম্মদ আফতাব উদ্দিনকে অপারেশনস-২ বিভাগে; এস এম আল-বেরুনীকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে; মাঈন উদ্দিন চৌধুরীকে প্রসিকিউশন-১ বিভাগে; মহিউদ্দীন আহমেদকে পরিবহন বিভাগে এবং মো. শরিফুর রহমানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়।

১০ সহকারী পুলিশ কমিশনারের মধ্যে মো. ফয়েজ ইকবালকে খিলগাঁও জোনে; তানভীর হাসানকে ট্রাফিক রমনা জোনে; নব কুমার বিশ্বাসকে ডিএমপি সদর দফতরে; সাকিব হোসাইনকে ডিএমপি সদর দফতরে; মো. মাসুদ রানাকে ট্রাফিক ধানমন্ডি জোনে; মো. আকতারুজ্জামানকে ট্রাফিক যাত্রাবাড়ী; মো. মাসুদ রানাকে মোহাম্মদপুর জোনে; শান্তা ইয়াছমিনকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে; তানজিল আহমেদকে ডিএমপি সদর দফতরে এবং মো. আসলাম সাগরকে ট্রাফিক মোহাম্মদপুর জোনে বদলি করা হয়েছে।
Share This