মাইলস্টোন আহতদের ট্রমা কাটাতে কাউন্সেলিংয়ের উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের

মাইলস্টোন আহতদের ট্রমা কাটাতে কাউন্সেলিংয়ের উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের

পঙ্​ক্তি ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও ট্রমা আক্রান্ত শিক্ষার্থীদের সুস্থ করে তোলা এবং মানসিকভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শনিবার (২৬ জুলাই) এ তথ্য জানান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার।

প্রধান শিক্ষকের ভাষায়, আমাদের প্রতিটি শিক্ষার্থী ট্রমাটাইজড হয়ে আছে। তাদের মানসিকভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাউন্সেলিং অত্যন্ত জরুরি। তাই আমরা প্রত্যেকটি শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে তাদের কাউন্সেলরের মাধ্যমে সাহায্য করার চেষ্টা করছি।

তিনি বলেন, আমরা সব শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। যারা মারা গেছেন, তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। আর যারা বেঁচে আছে, তাদের জন্য আমরা চূড়ান্ত যুদ্ধ করবো। যাতে তাদের সুস্থ করে ফিরিয়ে আনতে পারি।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী নামে একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় শনিবার (২৬ জুলাই) দিুপুর পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।
Share This