ডিসেম্বরকে লক্ষ্য রেখেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি

ডিসেম্বরকে লক্ষ্য রেখেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি

পঙ্​ক্তি ডেস্ক: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বরকে লক্ষ্য রেখেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে অনুযায়ী, আগামী জুলাই-আগস্ট থেকে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু হবে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ৪৫ থেকে ৫৫ দিন আগে ঘোষণা করা হয়।

স্থানীয় ও জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইসি বলেন, আমরা ডিসেম্বরকে সামনে রেখে কাজ করছি। সরকার চাইলে স্থানীয় সরকার নির্বাচন—যেমন পৌরসভা, সিটি করপোরেশন, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন—একইসঙ্গে আয়োজন করা যেতে পারে। তবে এ বিষয়ে এখনও কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Share This