শেখ হাসিনা ভারতে বসে সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ভারতে বসে সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন: চিফ প্রসিকিউটর

পঙ্​ক্তি ডেস্ক:

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে হুমকি-ধমকি দিচ্ছেন, সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে ২০২৪ সালের ৫ ডিসেম্বর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে পরোয়ানাভুক্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাদেশ আরোপ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ‘বিদ্বেষমূলক’ বক্তব্য সংক্রান্ত দেশি-বিদেশি আইনের ওপর শুনানি নিয়ে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমানের আবেদনের শুনানি নিয়ে ‘তিনি (শেখ হাসিনা) যেসব বলছেন তা হেট ম্পিচ। সেগুলো বন্ধেই এ আবেদন করা হয়।’

ওই আবেদনের ওপর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হয়।
Share This