বইমেলা ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বইমেলা ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পঙ্​ক্তি ডেস্ক:

শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, ‘প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। বড় ব্যাগ, কার্টুন, দাহ্য পদার্থ নিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না। প্রতিবারের মতো মেলায় থাকবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেল্প ডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্র। আলো থাকলে মানুষ নিরাপত্তাবোধ করে, এজন্য সার্বক্ষণিক আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’ মেলার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আগত দর্শনার্থীদের সুস্বাস্থ্য রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সবার সহযোগিতা ও সমন্বয়ে একটি সুশৃঙ্খল পরিবেশে এবারের বইমেলা সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ডিএমপির সব যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Share This