সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

প্রেস সচিব বলেন, ‘এ ধরনের সংঘাতের পেছনে কোনও ইন্ধন আছে কিনা আমরা খতিয়ে দেখছি।’ শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের অন্য যেকোনও অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনও চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এর আগে রবিবার রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
Share This