৫ ঘণ্টা পর মহাখালীর সড়ক ও রেলপথ ছাড়লেন শিক্ষার্থীরা

৫ ঘণ্টা পর মহাখালীর সড়ক ও রেলপথ ছাড়লেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাখালী, বনানী, তেজগাঁও ও গুলশানসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীরা সড়ক ছাড়লেও যানচলাচল স্বাভাবিক হয়নি। ট্রাফিক বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, যানজট নিরসনে বেশ কিছুটা সময় লাগবে। এদিকে শিক্ষার্থীদের অবরোধে তিনটি ট্রেন আটকা ছিল। ব্যাহত হয় রেল যোগাযোগ। অবরোধ তুলে নেওয়ার পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, মহাখালীতে রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। অবরোধ তুলে নেওয়া হয়েছে। শিগগিরই রেল যোগাযোগ চালু করা হবে।

এর আগে গত ২৪ অক্টোবর একই দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। সেদিনও তারা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন। ফলে মহাখালী, বনানী, গুলশান এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।

Share This