মঙ্গলবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

মঙ্গলবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। ওইদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে প্রস্তুত করা হয় বার্ষিক আর্থিক প্রতিবেদন। সে কারণে এ দিনটিকে ব্যাংক হলিডে হিসেবে ধরা হয়। ওইদিন কোনও ধরনের লেনদেন হয় না। তবে এ সময় গ্রাহকরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন। একইভাবে ১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিনও ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়।

Share This