যেকোনও সময় চিরুনি অভিযান চালানো হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

যেকোনও সময় চিরুনি অভিযান চালানো হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পঙ্​ক্তি ডেস্ক: সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারা দেশে যেকোনও সময় চিরুনি অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রবিবার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে এ তথ্য জানান তিনি।

মিটফোর্ড হত্যাকাণ্ডের বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এ ধরনের ঘটনা কোনও সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনায় এ পর্যন্ত সাত জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছয় জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়। এ হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনও শিথিলতা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, অপরাধী অপরাধীই। তা সে যে দলেরই হোক না কেন। রাজনৈতিক অথবা অন্য কোনও পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। কোনও অপরাধীকেই পুলিশ প্রশ্রয় দেবে না।

Share This