আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার

আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার

পঙ্​ক্তি ডেস্ক: বিশ্বব্যাংক-আইএমএফের স্প্রিং মিটিংয়ের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে। গণমাধ্যমে আসা এই খবরকে নাকচ করে দিয়েছে সরকার।

শুক্রবার (১৭ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে দুটি বৈঠক করেছেন। প্রথম মিটিংটি হয়েছে সকালে আইএমএফের এশিয়া ও প‍্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন ও তার টিমের সঙ্গে। দ্বিতীয় মিটিং হয়েছে বিকালে আইএমএফের ডিএমডি নাইজেল ক্লার্ক ও তার টিমের সঙ্গে।

আইএমএফ বাংলাদেশের উন্নয়ন অংশীজন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের সময়কালে উন্নয়নের অংশীজন হয়েই আইএমএফ বাংলাদেশের পাশে থাকতে চায় বলেও জানিয়েছে দূতাবাস।
Share This