সাপ্তাহিক ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

সাপ্তাহিক ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

পঙ্​ক্তি ডেস্ক: সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ের অধীন দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় তিনি সেখানে পৌঁছান। এরই মধ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারেক রহমান।

শুধু শুক্রবার ছাড়া অন্য সব দিনই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করেছেন তারেক রহমান।

এদিকে অফিস শেষে বিকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
Share This