আমরা যেন সমালোচকদের কণ্ঠরোধ না করি: প্রেস সচিব

আমরা যেন সমালোচকদের কণ্ঠরোধ না করি: প্রেস সচিব

বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহি ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব বলেন, পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যে সাংবাদিকতা হয়েছে, টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদের সন্ত্রাসী বলা হয়েছে, সেগুলো জানা উচিত। আমরা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট রাইট গ্রুপগুলোকে আমন্ত্রণ জানাবো, আপনারা আসুন এবং ইনভেস্টিগেট করুন কী ধরনের সাংবাদিকতা হয়েছে। কোথায় কোথায় ফ্যাসিবাদী বয়ান তৈরি করা হয়েছে দেখুন।

তিনি আরও বলেন, প্রত্যেকটি বিষয়ে আমরা গুরুত্বের সঙ্গে গবেষণার দাবি রাখি। গবেষণা করলে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের যে দায় রয়েছে, সেটির জায়গাগুলো মিটবে। তাদের আমরা দেখাতে পারবো, কোন কোন ঘটনাগুলো ঘটেছে।

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাইয়ের আহ্বায়ক সাংবাদিক জয়নাল আবেদীন শিশিরের সভাপতিত্বে এবং মুখপাত্র প্লাবন তারিকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও ছিলেন- দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বাসসের সিনিয়র সাংবাদিক এস এম রাশেদুল ইসলাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চিফ রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন, গবেষক ও শিক্ষক মাহাবুব আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল।
Share This