টানা তৃতীয় দিনের মতো শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

টানা তৃতীয় দিনের মতো শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

পঙ্​ক্তি ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হন তারা।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন। সেই সময় তিনি রবিবার বেলা ১১টা থেকে অবরোধ শুরু হবে বলে জানান। তবে পরে দুপুর ২টা থেকে কর্মসূচি শুরুর কথা জানানো হয়।

Share This