ভোটার তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে ইসি

ভোটার তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে ইসি

পঙ্​ক্তি ডেস্ক: ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেদন অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।  রবিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।

এরপর দুপুর ১টার দিকে ইটিআই ভবনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তার সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। তারেক রহমান এদিন তার আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেন।

পরবর্তী সময়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন ছেড়ে চলে যান তিনি। এ সময় তিনি রাস্তায় অপেক্ষমাণ নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। তখন ইসির বাইরে উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জানা যায়, তারেক রহমান ও জাইমা রহমান ভোটার হয়েছেন ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে।

Share This