পেট্রোবাংলায় তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের হামলা-ভাঙচুর

পেট্রোবাংলায় তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের হামলা-ভাঙচুর

নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার কয়েকজন কর্মকর্তা জানান, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষুব্ধরা কারওয়ান বাজারে অবস্থিত পেট্রোবাংলা প্রধান কার্যালয় পেট্রো সেন্টারের নিচতলার রিসিপশনের গ্লাস ভাঙচুর করে। ঘণ্টাখানেক পর তারা তিতাস গ্যাসের অফিসে চলে যান।

বিক্ষুদ্ধ কর্মকর্তা-কর্মচারীদের দাবি, তিতাসের কর্মকর্তাদের মধ্য থেকেই এমডি নিয়োগ দেওয়া হোক।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, তিতাসের লোকজনের দাবি হচ্ছে তাদের কর্মকর্তাদের মধ্যে থেকে এমডি করতে হবে। কিন্তু পেট্রোবাংলার সিনিয়রিটির তালিকায় তিতাস গ্যাসের শীর্ষ ৫০-৬০ জনের মধ্যেও কেউ নেই। আবার অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। এই কারণেই তিতাসের বাইরের দুর্নীতির অভিযোগ নেই এমন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Share This