শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা নিবেদন

 

পঙ্​ক্তি ডেস্ক: রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

আজ ১৪ ডিসেম্বর, ২০২৫ রোববার সকালে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো: জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আলী আজম, মাহফুজ সাদি, সুমন চৌধুরী, মো: মাজাহারুল ইসলাম ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমালসহ ডিআরইউ সদস্যবৃন্দ।

এক প্রতিক্রিয়ায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না বলেন, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ট সন্তানদের। যাদের আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা।

Share This