পোস্টাল ভোট: নির্বাচনে নিয়োজিত ও সরকারি চাকরিজীবীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

পোস্টাল ভোট: নির্বাচনে নিয়োজিত ও সরকারি চাকরিজীবীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

আজ এ বিষয়ে ইসি থেকে এক বার্তায় পোস্টাল ব্যালট পেতে হলে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা প্রদানের কথা বলা হয়েছে। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা প্রদান এবং নিবন্ধনের সময় ভুল ঠিকানা প্রদান করলে ৬ ডিসেম্বরের মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করতেও বলা হয়েছে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের নিকট প্রেরণ করা সম্ভব হবে না বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৪১৭ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

আজ শনিবার দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

Share This