সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার

পঙ্​ক্তি ডেস্ক:  রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বোরাক টাওয়ার থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।

আবু আলম মোহাম্মদ শহীদ খান পেশায় একজন সাবেক আমলা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Share This