অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান বাতিল হচ্ছে: ইসি সানাউল্লাহ

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান বাতিল হচ্ছে: ইসি সানাউল্লাহ

পঙ্​ক্তি ডেস্ক:  অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। পাশাপাশি ভোটকেন্দ্রের সব ক্ষমতা প্রিসাইডিং অফিসারের বলে জানান তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আরপিও সংশোধন নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মিডিয়াকর্মীসহ কে কতক্ষণ ভোটকক্ষের ভেতরে থাকবেন তা নির্ধারণের ক্ষমতা আমরা প্রিসাইডিং অফিসারকে দিয়েছি।

এই নির্বাচন কমিশনার বলেন, প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন। অথবা সর্বোচ্চ ২৫ লাখ টাকার মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে, সেটা ব্যয় করতে পারবেন।

Share This