ডেঙ্গুর ধরন বদলেছে, জটিল উপসর্গ বেশি: স্বাস্থ্য মহাপরিচালক

ডেঙ্গুর ধরন বদলেছে, জটিল উপসর্গ বেশি: স্বাস্থ্য মহাপরিচালক

পঙ্​ক্তি ডেস্ক:  স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেছেন, ডেঙ্গু এখন আর আগের মতো সহজভাবে মোকাবিলা করার মতো নেই। ডেঙ্গুর ধরন বদলেছে। এখন রোগীদের মধ্যে জটিল উপসর্গ বেশি দেখা যাচ্ছে। ফলে অনেক ক্ষেত্রেই রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ অফিসের পক্ষ থেকে ডেঙ্গু ব্যবস্থাপনায় সহায়ক বিভিন্ন চিকিৎসা-সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন থাকাতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সময়মতো চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব। এ সময় দেশের ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, বরগুনায় কিছুদিন আগে ডেঙ্গুর একটি আউটব্রেক দেখা দিলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে। তবে সারা দেশে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। জনসচেতনতা বাড়ানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Share This