২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

এদিকে, বরগুনার পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ১০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে এ বছর বরগুনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জনে। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৮ জন। তথ্য নিশ্চিত করেছে বরগুনার সিভিল সার্জন কার্যালয়।

চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের। আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৭১ জন।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
Share This