
লালগালিচার ব্যাখ্যায় যা বলছে ডিএনসিসি
পঙ্ক্তি ডেস্ক: রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৬টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। এ সময় লালগালিচা মাড়িয়ে ভাসমান এক্সাভেটরে ওঠেন তারা। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়। তাই এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে এই কার্যক্রম উদ্বোধন করতে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
