মার্কিন কংগ্রেসের কাছে ইরানে হামলার পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প

মার্কিন কংগ্রেসের কাছে ইরানে হামলার পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প

হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত ওই চিঠির কপিতে দেখা গেছে, হাউজ অব রেপ্রেজেনটেটিভসের স্পিকার মাইক জনসনের কাছে সোমবার (২৩ জুন) ওই চিঠি লেখা হয়। তিনি লিখেছেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হচ্ছিল।

রয়টার্সকে দেওয়া এক সূত্র অনুযায়ী, এই মূল্যায়ন এখনও অপরিবর্তিত রয়েছে।

তবে ইরান বারবার বলেছে, তার পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য।

উল্লেখ্য, ২০০৩ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকে আগ্রাসনের পক্ষে যুক্তি দিয়েছিলেন যে, সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। পরে এই তথ্য ভুয়া প্রমাণিত হয় এবং তা যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দেয়। বিশ্লেষকেরা বলছেন, ইরানের ক্ষেত্রেও অনুরূপ ভুলের আশঙ্কা তৈরি হচ্ছে।

Share This