জুনে আসছে ৩.৫ বিলিয়ন ডলার আইএমএফের শর্তে বাজারভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
পঙ্ক্তি ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আইএমএফের ঋণ শর্ত পূরণে আজ থেকে বাজারভিত্তিক ডলার বিনিময় হার চালুর ঘোষণা দিয়েছেন। বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।
গভর্নর বলেন, ‘বাজারভিত্তিক ডলার রেট চালুর জন্য আমরা অপেক্ষা করেছি। এখন এ সিদ্ধান্ত কার্যকর করার সময় এসেছে। তবে এর মানে এই নয় যে যেকোনও দামে ডলার কেনাবেচা হবে। বিদ্যমান হারের আশপাশেই বিনিময় হার থাকবে। তিনি আরও বলেন, ‘ডলারের বিনিময় হার বাংলাদেশ নিজের অর্থনৈতিক বাস্তবতা ও নীতিমালার ভিত্তিতেই নির্ধারিত হবে। অন্য দেশের কথায় বা জল্পনায় রেট নির্ধারণ হবে না। বর্তমানে বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।’
উল্লেখ্য, ২০২৩ সালে আইএমএফ বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন দেয়। এরই মধ্যে তিন কিস্তিতে ২ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় হয়েছে। বাজারভিত্তিক রেট চালুর মাধ্যমে বাকি অর্থ ছাড় প্রক্রিয়ায় গতি আসবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
