ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

পঙ্​ক্তি ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ জুনকে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে বিশেষ ব্যবস্থায় সাত দিনের টিকিট বিক্রি হবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে, যা চলবে ৬ জুন পর্যন্ত।’

এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Share This