একদিনে স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৩৪২ টাকা

একদিনে স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৩৪২ টাকা

পঙ্​ক্তি ডেস্ক: দেশের স্বর্ণবাজারে একদিনের ব্যবধানে বড় ধরনের মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।

বুধবার (২৩ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বি

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এখন ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।

এর আগে মঙ্গলবার বাজুস হঠাৎ করে ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে দিয়েছিল, যা আজ (বুধবার) থেকে কার্যকর হওয়ার কথা ছিল। সেই হিসাবে ২২ ক্যারেটের স্বর্ণের  দাম এক ভরিতে হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা, যা এখন আবার পূর্বের তুলনায় কমানো হলো।

তবে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ২ হাজার ৮৪৬ টাকায়। ২১ ক্যারেট ২ হাজার ৭১৮ টাকা। ১৮ ক্যারেট ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭৫০ টাকা ভরিতে বিক্রি হচ্ছে।

বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড পরিমাণ ওঠানামা এবং অভ্যন্তরীণ চাহিদা-সরবরাহের তারতম্যের কারণে দেশের বাজারেও এই দোলাচল দেখা যাচ্ছে বলে জানিয়েছে বাজুস-সংশ্লিষ্ট সূত্র।

Share This