
স্বরাষ্ট্র উপদেষ্টাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা
পঙ্ক্তি ডেস্ক: সারা দেশে নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা এবং নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে ‘লাল কার্ড’ প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
আরেক শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ‘ছাত্ররা জুলাই আন্দোলন শুধু স্বৈরাচার সরকার পরিবর্তনের জন্য করেননি। বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের জন্য এই গণ-অভ্যুত্থান হয়েছিল। কিন্তু গণ-অভ্যুত্থানের পরে সে সুফলগুলো আমরা সাধারণ মানুষ পাচ্ছি না। দেশে ধর্ষণ, হত্যা, ডাকাতি, চাঁদাবাজির ঘটনা বেড়ে চলছে। বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনও ভূমিকা দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকার ধর্ষণ প্রতিরোধে ব্যর্থতার যে বহিঃপ্রকাশ দেখাচ্ছে এজন্যই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনকে আমরা লাল কার্ড দেখাচ্ছি। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করে এই ব্যবস্থার পরিবর্তন করতে না পারে আন্দোলন আরও জোরদার করা হবে।’
