মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত

মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব বলেন, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এসময় যৌথবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দুজন নিহত হয়।

নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Share This