চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার কত জানালেন সিইসি

চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার কত জানালেন সিইসি

পঙ্​ক্তি ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) ২০২৪ সালে নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া ভোটারসহ দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

রবিবার (২ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’। দিবসটি উপলক্ষে ইসি একটি আলোচনা সভার আয়োজন করেছে। পাশাপাশি মাঠপর্যায়ের অফিসগুলোও বিভিন্ন কর্মসূচি পালন করবে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, খসড়া তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি গ্রহণ ও পর্যালোচনা শেষে নতুন ভোটার সংখ্যা ২০ লাখের বেশি বাড়তে পারে।

Share This