যুগ্ম সচিব পদে ২০১ কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি

পঙক্তি ডেক্স:

যুগ্ম সচিব পদে ২০১ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তারা উপসচিব ও সমপর্যায়ের পদের দায়িত্বে ছিলেন। তারা ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন। অর্থাৎ যে তারিখ থেকে এই কর্মকর্তাদের কনিষ্ঠ কর্মকর্তারা তাদের ছাড়িয়ে বড় পদে পদোন্নতি পান, সেই তারিখ থেকে এই কর্মকর্তাদের পদোন্নতি কার্যকর হবে। তারা সেই অনুযায়ী বকেয়া আর্থিক সুবিধাও পাবেন। আজ রবিবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।এর আগে গত মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে পদোন্নতি ‘বঞ্চিত’ ১১৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছিল।

ভূতাপেক্ষ পদোন্নতির অর্থ হলো, পুরনো কোনও সালের তারিখে তাদের পদোন্নতি কার্যকর ধরা হবে এবং সেই তারিখ থেকে বিভিন্ন বিভাগের এসব কর্মকর্তা নতুন পদের বেতন ভাতা প্রাপ্য হবেন।

যুগ্ম সচিবদের পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর অথবা ই-মেইলে যোগদানপত্র জমা দিতে পারবেন। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনও কর্মকর্তার দফতর বা কর্মস্থল পরিবর্তন হলে কর্মরত দফতরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে। কোনও কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

২১

২২

২৩

২৪

২৫

২৬

২৭

২৮

২৯

 

Share This