পাকুন্দিয়ায় পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি: পলিথিনের ব্যবহার পরিহার করে পাট পণ্যে বাংলাদেশ গড়ি “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” আওতায় পাট উৎপাদনকারী চাষীদের জন্য এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, আঃ সামাদ,, উপজেলা অতিরিক্ত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা , পাকুন্দিয়া, রাশেদ খাঁন মিলন, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিজেআরআই, কিশোরগঞ্জ, মোঃ আব্দুল জলিল, পাট উন্নয়ন কর্মকর্তা, মোঃ সমীর সওদাগর, মুখ্য পরিদর্শক,পাট অধিদপ্তর, কিশোরগঞ্জ এবং উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তাবৃন্দ ও অফিস সহকারি ছাড়াও ৭৫ জন পাটচাষী।
অনুষ্ঠান মনিটরিং করেন রায়না আহমদ, যুগ্ম সচিব, প্রশাসন অনুবিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়,ঢাকা। এবং স্থানীয় চাষীরা অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট ও পাটবীজ উৎপাদন, পরিচর্যা এবং ফলন বাড়ানোর কৌশল সম্পর্কে অবহিত করা হয়।
