
মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা ও এনজিও প্রধানদের ওপর চীনের নিষেধাজ্ঞা
পঙ্ক্তি ডেস্ক: হংকং-সম্পর্কিত বিষয়ে ‘জঘন্য আচরণের’ কারণে কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার প্রধানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার (২১ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
