ভারতের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান

ভারতের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান

পঙ্​ক্তি ডেস্ক:  পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলাকে ‘যুদ্ধপূর্ব প্ররোচনা ছাড়াই আক্রমণ’ ও আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের স্পষ্ট ঘটনা হিসেবে নিন্দা জানিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এনএসসি পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ভারতের হামলায় নিহত নিরীহ নারী-শিশুদের মৃত্যুকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

এনএসসির বিবৃতিতে বলা হয়, ভারত ইচ্ছাকৃত বেসামরিক এলাকা, মসজিদ ও বাসস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা যুদ্ধাপরাধের শামিল। কমিটি সতর্ক করে দিয়ে বলেছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সম্পূর্ণ দায় ভারতের।

গত ২৪ ঘণ্টায় ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতের দাবি, পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে তারা ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা’ চালিয়েছে। অন্যদিকে, পাকিস্তান এটিকে অজুহাত হিসেবে দেখছে এবং কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করছে।

Share This