আবারও সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা

আবারও সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা

পঙ্​ক্তি ডেস্ক: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়, যা বেলা সাড়ে ১২টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে স্থানীয় একটি সূত্র জানায়, সকাল ১১টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় টিচার্স ট্রেনিং কলেজের সামনে। দুপুর ১২টার পর দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

Share This