লালগালিচার ব্যাখ্যায় যা বলছে ডিএনসিসি

লালগালিচার ব্যাখ্যায় যা বলছে ডিএনসিসি

পঙ্​ক্তি ডেস্ক: রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৬টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। এ সময় লালগালিচা মাড়িয়ে ভাসমান এক্সাভেটরে ওঠেন তারা। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়। তাই এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে এই কার্যক্রম উদ্বোধন করতে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

সংস্থাটি আরও বলেছে, এটি কোনও আনুষ্ঠানিক লালগালিচা নয়, বরং শুধু নিরাপত্তার স্বার্থে রাখা একটি ব্যবস্থা। এখানে কোনও ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য নেই। যেহেতু ভাসমান এক্সাভেটরে ওঠানামার ক্ষেত্রে নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তাই ডিএনসিসি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

ডিএনসিসি সবসময় স্বচ্ছতা, নিরাপত্তা ও জনস্বার্থের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Share This