সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি

সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি

পঙ্​ক্তি ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে বিদেশে গেছেন। এই ঘটনা তদন্তের জন্য রবিবার (১১ মে) উচ্চ পর্যায়ের এক কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানায়।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

Share This