ব্যাংক ও আর্থিক খাতে নারী কর্মী কমেছে: বাংলাদেশ ব্যাংক

ব্যাংক ও আর্থিক খাতে নারী কর্মী কমেছে: বাংলাদেশ ব্যাংক

পঙ্​ক্তি ডেস্ক: বাংলাদেশের ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মীর সংখ্যা কমেছে। গত ছয় মাসে ব্যাংক খাতে নারী কর্মী কমেছে ৭২১ জন। আর্থিক প্রতিষ্ঠানে ৪৯ নারী কর্মী কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যাংক ও আর্থিক খাতের নারী-পুরুষ সমতা বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খাত সংশ্লিষ্টদের মতে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংকটে থাকা কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একীভূতকরণ এবং বন্ধের উদ্যোগ নেওয়া হয়। এর ফলে কিছু প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই এবং স্বেচ্ছায় চাকরি ছাড়ার ঘটনা ঘটেছে, যার প্রভাব নারী কর্মীদের ওপরও পড়েছে।

তবে পদভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক খাতে উচ্চপর্যায়ের পদে নারীর উপস্থিতি তুলনামূলকভাবে কম। এ স্তরে নারী কর্মীর হার মাত্র ১০ দশমিক ৩৫ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে নীতিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্বের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন।

Share This